ইরান-সংঘাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানে অংশ নেবে না ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছে ফ্রান্স।
শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ ঘোষণা দেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংকট শুরুর পর থেকেই ফ্রান্স এই যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
বারো জানান, অভিযানের লক্ষ্য স্পষ্ট নয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় ফ্রান্সের পক্ষে এতে যুক্ত হওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, ফ্রান্স শুরু থেকেই এই সংঘাতের বিরোধিতা করে আসছে এবং এর বিস্তৃতি বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে।
তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, ওই অঞ্চলে নৌচলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি চলছে।
বারো আরও বলেন, কোনো প্রণালিতে বাধা সৃষ্টি, ব্ল্যাকমেইল বা টোল আদায় গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
৩ ঘন্টা আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
১০ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৫ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১ দিন আগে
