আন্তর্জাতিক

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানি দামে স্বস্তি, পেট্রোল-ডিজেলের মূল্য কমাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানি দামে স্বস্তি, পেট্রোল-ডিজেলের মূল্য কমাল চীন

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর অবশেষে জ্বালানি তেলের দামে স্বস্তি দিয়েছে চীন। ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটিতে পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছে-যা ইরান যুদ্ধ শুরুর পর প্রথম এমন সিদ্ধান্ত।

সংস্থাটি জানায়, চীনে প্রতি ১০ কর্মদিবস পরপর বৈশ্বিক অপরিশোধিত তেলের বাজার বিশ্লেষণ করে জ্বালানির খুচরা মূল্য সমন্বয় করা হয়। সর্বশেষ পর্যালোচনায় আন্তর্জাতিক বাজারে দামের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় এনে এ মূল্যহ্রাস করা হয়েছে।

নতুন দামে একজন চালক ৫০ লিটারের একটি ট্যাংক পূরণ করলে প্রায় তিন ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে পরিবহন খরচ কিছুটা কমবে এবং সাধারণ ভোক্তার ওপর চাপও আংশিক হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে বেইজিং একাধিক দফায় পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বৃদ্ধি করেছিল। তবে সাম্প্রতিক বাজার পরিস্থিতির পরিবর্তনে এবার উল্টো পথে হাঁটল দেশটি।

বিশ্লেষকদের মতে, জ্বালানির দামে এই সাময়িক স্বস্তি বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত দিলেও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় তেলের বাজার এখনো অস্থির রয়ে গেছে। ফলে ভবিষ্যতে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত

দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...

৭ ঘন্টা আগে


মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...

৯ ঘন্টা আগে


ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১

ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন

৯ ঘন্টা আগে


ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি

রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom