ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম চার বছরের সর্বোচ্চে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্র-এর চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বুধবার (২৯ এপ্রিল) বিবিসি-র এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ অবরোধ দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করার পরই বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।
এদিকে, হোয়াইট হাউসে শীর্ষ জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেখানে শেভরন-এর প্রধান নির্বাহীসহ শিল্পখাতের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে মার্কিন ভোক্তাদের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব কমানো এবং তেল-গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে, যাতে দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করা যায়।
বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা দীর্ঘদিন ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি নিত্যপণ্যের দামও বাড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের জেরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী-তে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে, যা বিশ্ব তেল সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...
২ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
৫ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
৫ ঘন্টা আগে
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
১০ ঘন্টা আগে
