ইরানে অভিযান শেষ করে দ্রুত সরে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে চলমান সামরিক অভিযান শিগগিরই শেষ করে দেশটি সেখান থেকে সরে আসবে।
কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে ইরান সরকারকে দীর্ঘমেয়াদে দুর্বল করতে কিছু সময় অভিযান অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, “প্রেসিডেন্ট আরও কিছু সময় এই অভিযান চালিয়ে যাবেন, যাতে আমরা চলে যাওয়ার পর আবার একই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।”
ভ্যান্সের ভাষায়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরান সরকারকে দীর্ঘ সময়ের জন্য কার্যত অকার্যকর করে দেওয়া।
এ সংঘাতের প্রভাবে জ্বালানির দাম কিছুটা বেড়েছে স্বীকার করে তিনি বলেন, এটি সাময়িক এবং শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ইরানে অবস্থান করতে চায় না। “আমরা এক বা দুই বছর সেখানে থাকতে আগ্রহী নই। কাজ শেষ করেই দ্রুত সরে আসব,-যোগ করেন তিনি।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৯ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১০ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১০ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
