আন্তর্জাতিক

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা: বেসামরিকদের লক্ষ্যবস্তু না করার দাবি ভ্যান্সের

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২৬ দিন আগে


ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা: বেসামরিকদের লক্ষ্যবস্তু না করার দাবি ভ্যান্সের

সংগৃহীত


ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। একই সঙ্গে ইরানে ওই হামলার ঘটনা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মতো করে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

ভ্যান্স আরও বলেন, মার্কিন বাহিনীর কোনো অভিযানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা থেকে শিক্ষা নেওয়া হয়। তবে ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগের বিষয়ে এখনো তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা দাবি করেছেন, দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা সম্ভবত মার্কিন যুদ্ধাস্ত্রের সরাসরি আঘাতে ঘটেছে।

ওই বিস্ফোরণে চারজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঘটনাটি লক্ষ্যচ্যুত কোনো সাধারণ হামলা কিংবা ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ভুল আঘাত হওয়ার সম্ভাবনা কম। বরং মার্কিন অস্ত্রের সরাসরি আঘাতেই বিস্ফোরণটি ঘটেছে বলে তারা মনে করছেন।

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্য এবং অস্ত্র বিশেষজ্ঞদের বিশ্লেষণের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলায় হামলার প্রকৃত কারণ ও দায় কার—তা নিয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১৬ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৭ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৭ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom