ইরানে চলমান বিক্ষোভে ভয়াবহ মানবিক বিপর্যয়, নিহত ১২ হাজারের বেশি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহত মানুষের সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) সিবিএস নিউজ জানায়, বহির্বিশ্বে এতদিন যে হতাহতের সংখ্যা জানা যাচ্ছিল, বাস্তবে তা এর চেয়ে অনেক বেশি। দীর্ঘদিন পর টেলিফোন সংযোগ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় দেশটির ভেতর থেকে সীমিত তথ্য পাওয়া যাচ্ছে। এ সময় সিবিএসের সঙ্গে কথা বলা দুটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে কমপক্ষে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের একজন সরাসরি ইরানের ভেতর থেকে এই তথ্য দিয়েছেন।
এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেন, ইরানে বিক্ষোভে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তিনি স্বীকার করেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইরানে অভ্যন্তরীণ টেলিফোন যোগাযোগ আংশিকভাবে সচল হলেও বিদেশ থেকে সেখানে ফোন করা সম্ভব হয়নি। তবে সিবিএসের একাধিক সূত্র গোপনে দেশের বাইরে তথ্য পাঠাতে সক্ষম হন। ওই সূত্রগুলো মানবাধিকার সংস্থার প্রতিবেদন, হাসপাতাল ও চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হতাহতের সংখ্যা নিরূপণের চেষ্টা করছেন। এসব তথ্যের ভিত্তিতেই নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ২০ হাজারে পৌঁছাতে পারে।
একটি সূত্র আরও জানায়, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে আহত ব্যক্তিদের পরিচয় ও তথ্য সংগ্রহ করছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং প্রকৃত হতাহতের হিসাব প্রকাশ পাওয়া কঠিন হয়ে পড়ছে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালও অন্তত ১২ হাজার বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়ার দাবি করেছে। একইভাবে ওয়াশিংটনের একটি সূত্র সিবিএসকে জানিয়েছে, ইরানের ভেতরের যোগাযোগের ভিত্তিতে গত কয়েক দিনে ১০ থেকে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছে।
এরই মধ্যে ইরানে টানা পাঁচ দিন ধরে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। ফলে স্বাধীনভাবে হতাহতের তথ্য যাচাই করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সিবিএস নিউজ।
তবে সংবাদমাধ্যমটি কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। যাচাইকৃত একটি ভিডিওতে তেহরানের উপকণ্ঠের একটি হাসপাতালের মর্গে প্রায় ৪০০ মরদেহ দেখা যায়। সেখানে চিকিৎসকদের মরদেহগুলোর ক্ষত নিরূপণ করতে দেখা গেছে। ভিডিওতে বহু মানুষকে নিখোঁজ স্বজনদের মরদেহ খুঁজতে দেখা যায়। অন্য হাসপাতালগুলোতেও একই ধরনের দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, তথ্য নিয়ন্ত্রণ, ইন্টারনেট বন্ধ এবং নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে ইরানে চলমান সংকটের প্রকৃত মানবিক চিত্র এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
