আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা ওমানের

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা ওমানের

ছবি: সংগৃহীত


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে অনৈতিক ও অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন বদর আলবুসাইদি । তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

এক বিবৃতিতে ওমানের এই শীর্ষ কূটনীতিক বলেন,ইরান -এর বিরুদ্ধে  মাকিন ওইস্রেইল যে সামরিক অভিযান চালিয়েছে, তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে এ ধরনের পদক্ষেপের কোনো সামঞ্জস্য নেই বলেও তিনি উল্লেখ করেন।

তবে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলাকেও “দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়” বলে মন্তব্য করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি পরিস্থিতি আরও অবনতির হাত থেকে রক্ষা করতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা কমাতে ওমান  দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে এবং সংকট নিরসনে দেশটি আবারও সংলাপের পথ খুঁজে বের করার চেষ্টা করছে।


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

৭ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

১ দিন আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom