ইরানের হামলার আতঙ্কে বাঙ্কারে বিয়ে ইসরাইলি দম্পতির
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা উপেক্ষা করেই বোমা আশ্রয়কেন্দ্রে বিয়ের আয়োজন করে আলোচনায় এসেছেন এক ইসরাইলি দম্পতি। যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত স্থান পরিবর্তন করতে হলেও শেষ পর্যন্ত বাঙ্কারেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বর্তমানে ইরান ওরাইল-এর মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ইসরাইলে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে। সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবিলায় সহ বিভিন্ন শহরে বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষ আকাশে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন শনাক্ত হলেই সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করে এবং মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে দ্রুত বাঙ্কার বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা চালিয়ে নেওয়ার চেষ্টার নানা দৃশ্য সামনে আসছে।
এরই মধ্যে যুদ্ধের মধ্যেই বিয়ের অনুষ্ঠান করে আলোচনায় আসেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ নামের এক দম্পতি। তারা মূলত শহরে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে সেই আয়োজন বাতিল করতে হয়।
পরবর্তীতে একই তারিখে তেলাভি শহরের শপিং মলের পার্কিং লটে বিয়ের আয়োজন করা হয়। যুদ্ধ পরিস্থিতিতে এই পার্কিং এলাকা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে।
অল্প সময়ের নোটিশে বন্ধু ও স্বজনদের নতুন স্থানে আসার জন্য জানানো হয়। নবদম্পতির পরিবারের সদস্যদের অনেকেই বিয়েতে অংশ নিতে দূর দেশ থেকে এসেছিলেন। জানা যায়, মারিয়ানোফের পরিবার বিশেষভাবে থেকে ইসরাইলে এসেছিলেন এই বিয়েতে অংশ নিতে। তাই আর অনুষ্ঠান পিছিয়ে দিতে চাননি তারা।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন নবদম্পতির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন। বাকিরা ছিলেন ওই আশ্রয়কেন্দ্রে থাকা সাধারণ মানুষ, যারা যুদ্ধের ভয়াবহতার মধ্যেও আনন্দের মুহূর্তে অংশ নেন।
নবদম্পতি জানান, অনেক মানুষ শুধু তাদের আনন্দ ভাগ করে নিতে এবং কঠিন সময়ের মধ্যেও কিছুটা স্বস্তি এনে দিতে অনুষ্ঠানে যোগ দেন। তাদের মতে, এটি ছিল অত্যন্ত আবেগঘন ও ব্যতিক্রমধর্মী একটি মুহূর্ত।
যুদ্ধের আশঙ্কা ও অনিশ্চয়তার মধ্যেও মানুষের জীবন থেমে থা্এরাই-ই বিয়ের ঘটনাটি সেই বাস্তবতারই একটি প্রতীক হয়ে উঠেছে।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
২০ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১ দিন আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
২ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
