ইরানের জিমে ভয়াবহ হামলায় প্রাণ হারালেন ২০ নারী ভলিবল খেলোয়াড়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মৃত্যু যখন সংখ্যায় পরিণত হয়, তখন খেলা গৌণ হয়ে যায়। ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বর্তমানে চরম অস্থিরতায় জর্জরিত। এ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও।
ইরানের দক্ষিণাঞ্চলের একটি জিমে হামলায় ২০ জন নারী ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি টেলিভিশন চ্যানেল আল মায়াদিন। তবে নিহতরা কোন দল বা লিগের হয়ে খেলতেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য নিশ্চিত করা হয়নি।
বিশ্বকাপ নিয়ে ফিফার নজরদারি
ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন অবস্থায় সেই যুক্তরাষ্ট্রেই ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে। ফলে বিশ্বকাপের নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে নজর রাখছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্র্যাফস্ট্রম কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড-এর বার্ষিক সাধারণ সভা শেষে বলেন, তারা পরিস্থিতি সম্পর্কে অবগত এবং নিরাপদ বিশ্বকাপ আয়োজনই তাদের লক্ষ্য, যেখানে সব দল অংশ নিতে পারবে-যেমনটি ওয়াশিংটনে ড্র অনুষ্ঠানে হয়েছিল।
তবে বাস্তবতা যে সহজ নয়, তার ইঙ্গিত মিলেছে ইরানি সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা থেকে।
এশিয়ান চ্যাম্পিয়নস লিগ স্থগিত
সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস লিগ-এর রাউন্ড অব সিক্সটিনের সোম ও মঙ্গলবারের ম্যাচ স্থগিত করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে ভ্রমণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ক্রিকেটেও অনিশ্চয়তা
আবুধাবিতে চলমান পাকিস্তান শাহীন্স ও ইংল্যান্ড লায়ন্সের সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ায়নি। একই সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড নারী দলের ক্যাম্প পিছিয়ে দিয়েছে। ১৩ মার্চ থেকে আরব আমিরাতে শুরু হওয়ার কথা থাকা আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজও অনিশ্চয়তায় পড়েছে।
বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম-এর মতো অনেক খেলোয়াড় দুবাই, দোহা ও আবুধাবির বিমানবন্দরে আটকা পড়েছেন বলে জানা গেছে।
টেনিস ও মোটরস্পোর্টেও প্রভাব
দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। কাতারের দোহায় আটকে আছেন হোলগার রুন।
সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে ফর্মুলা ওয়ান-এ। ৮ মার্চ অস্ট্রেলিয়ায় মৌসুম শুরুর কথা থাকলেও প্রায় দুই হাজার সদস্যের দল ও আয়োজকদের বড় অংশের ট্রানজিট ছিল দুবাই বা দোহা হয়ে। বিমানবন্দর দুটির কার্যক্রম ব্যাহত হওয়ায় ফ্লাইট পরিবর্তনের প্রয়োজন হতে পারে। পাশাপাশি এপ্রিলের বাহরাইন ও সৌদি আরব গ্রাঁ প্রি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা যে কেবল রাজনীতি বা নিরাপত্তায় সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক ক্রীড়াঙ্গনেও গভীর প্রভাব ফেলছে-তা এখন স্পষ্ট।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৪ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৭ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৭ দিন আগে
