ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে মার্কিন হামলার পর জবাব হিসেবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
পাঁচ ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার দাবি
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ওমান উপসাগরে এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন ১ ও এম/টি রিয়েস্কো এবং খারগ দ্বীপের কাছে এম/টি দরিয়া নামের পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, হামলার আগে এসব জাহাজের চালকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আল আজরাক এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে মার্কিন যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩সহ ওই অঞ্চলের দুটি মার্কিন নৌযান এবং আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
তবে এসব দাবির সবগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ভূপাতিতের দাবি
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি সফলভাবে ধ্বংস করা হয়েছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে বলে জানিয়েছে তারা।
জর্ডান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাল্টাপাল্টি হুমকি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে তেহরান।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন পিছু হটবে না। মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার জবাব হিসেবে ইরানকে আরও তেলবাহী ট্যাংকার হারাতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছিলেন।
বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ বেড়েছে।
সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়লে তেল সরবরাহ ও বৈশ্বিক জ্বালানি বাজারে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১০ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
