আন্তর্জাতিক

‘ইরানের নৌবাহিনী ধ্বংস হয়নি’-ট্রাম্পকে চ্যালেঞ্জ আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


‘ইরানের নৌবাহিনী ধ্বংস হয়নি’-ট্রাম্পকে চ্যালেঞ্জ আইআরজিসি

ছবি: সংগৃহীত


ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে-মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি সরাসরি নাকচ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মনে করে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাহলে সাহস করে তারা যেন পারস্য উপসাগরে নিজেদের যুদ্ধজাহাজ পাঠায়।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে জানানো হয়, সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালী বর্তমানে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ অঞ্চলে যেকোনো ধরনের আগ্রাসন বা উস্কানির জবাব কঠোরভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যের সমালোচনা করে জেনারেল নাইনি বলেন, “ট্রাম্প যদি দাবি করেন ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাহলে তিনি যেন সাহস করে পারস্য উপসাগরে তার জাহাজ পাঠান।”

বর্তমান সংঘাত শুরুর পর ইরান কতবার হামলা চালিয়েছে সে সম্পর্কেও তথ্য তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র। তার দাবি অনুযায়ী, এখন পর্যন্ত ‘আমেরিকান ও জায়নিস্ট’ লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং প্রায় সাড়ে তিন হাজার ড্রোন ব্যবহার করা হয়েছে।

জেনারেল নাইনি আরও বলেন, ইরান এখনো তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করেনি। ইরানের লক্ষ্য পূরণ এবং শত্রুপক্ষকে সম্পূর্ণভাবে দমন না করা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১৭ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৮ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৮ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom