আন্তর্জাতিক

ইরানের পাশে দাঁড়াতে কাশ্মীরে ত্রাণ সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


ইরানের পাশে দাঁড়াতে কাশ্মীরে ত্রাণ সংগ্রহ

ছবি: সংগৃহীত


ইরান-এর প্রতি সংহতি জানিয়ে মানবিক উদ্যোগ নিয়েছে জম্মু ও কাশ্মীর-এর সাধারণ মানুষ। ঈদুল ফিতর-এর পরপরই বদগাম ও বারামুল্লাসহ শিয়া অধ্যুষিত বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম।

ত্রাণ হিসেবে অর্থের পাশাপাশি স্বর্ণ ও রুপার গহনা, গৃহস্থালির সামগ্রী এবং এমনকি গবাদি পশুও দান করছেন স্থানীয়রা। এ উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। নারীরাও তাদের ব্যক্তিগত স্বর্ণালংকার দান করে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী তার প্রয়াত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে ২৮ বছর ধরে সংরক্ষিত একটি স্বর্ণের স্মারকও ত্রাণ তহবিলে দান করেছেন।

এদিকে ভারতে ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে কাশ্মীরের জনগণের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছে।

দূতাবাস তাদের বার্তায় জানায়, “গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমরা কাশ্মীরের সহৃদয় মানুষদের ধন্যবাদ জানাই। ইরানের জনগণের পাশে দাঁড়িয়ে তারা যে সংহতি ও সহায়তা দেখিয়েছেন, তা কখনো ভোলার নয়।”

প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, কমিউনিটি সেন্টারে জড়ো হয়ে মানুষজন নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী একত্রে জমা দিচ্ছেন।

এই উদ্যোগকে আন্তর্জাতিক অঙ্গনে মানবিক সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৪ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom