ইরানের পক্ষে লড়তে পারে আরও দুই দেশের সশস্ত্র গোষ্ঠী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ভাষণে তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্র-কে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে এবং সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে।
বৃহস্পতিবার দেওয়া ভাষণে তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসলামী বিপ্লবকে সমর্থন করে এবং প্রয়োজনীয় নির্দেশনা পেলেই তারা তাদের কার্যক্রম শুরু করবে।
খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামী বিপ্লবকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, যখন দেশ আক্রমণের শিকার হয়েছে, তখন ইরানের সশস্ত্র বাহিনীই দেশকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে।
তিনি বলেন, “আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার, তখন দুর্দান্ত ভূমিকা রাখছেন।”
ভাষণে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। অন্যথায় এসব ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
৪ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
৮ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
২২ ঘন্টা আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
২৩ ঘন্টা আগে
