ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক ইঙ্গিত, সামরিক হামলার সিদ্ধান্ত এখনো নেননি ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান আলোচনায় তেহরান এখন ‘খুবই আন্তরিক’ আচরণ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ কারণে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, “দেখুন, আমরা বর্তমানে তাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় দিন যত গড়াচ্ছে, তারা ততই আন্তরিক হয়ে উঠছে। এর কারণ কী, সেটাও সম্ভবত সবার কাছে পরিষ্কার।”
তবে আলোচনার অগ্রগতি, সম্ভাব্য সমঝোতা কিংবা যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক যোগাযোগের এই ইঙ্গিত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
৩ ঘন্টা আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
১০ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৫ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১ দিন আগে
