ইরানের তেলে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র, জ্বালানি বাজারে অনিশ্চয়তা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতা নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে দীর্ঘদিনের মার্কিন নীতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে এর মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানির দামে তাৎক্ষণিক বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে-এমন সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অনুমতি কেবল সমুদ্রপথে ইতোমধ্যে জাহাজে বোঝাই থাকা ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জাহাজ চলাচল ও জ্বালানি উৎপাদনে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে। এমন প্রেক্ষাপটে বাজারে সরবরাহ কিছুটা স্বাভাবিক রাখতে এই সীমিত ছাড় দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ উল্টো ইরানের জন্য অর্থ আয়ের সুযোগ বাড়িয়ে দিতে পারে, যা দেশটির যুদ্ধ সক্ষমতা জোরদার করতে ব্যবহৃত হতে পারে। পরামর্শক প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন কমপ্লায়েন্স সার্ভিসেসের পরিচালক ডেভিড ট্যানেনবাউম এই সিদ্ধান্তকে “অস্বাভাবিক” বলে মন্তব্য করেছেন।
যুদ্ধের আগে ইরানি তেলের প্রধান ক্রেতা ছিল চীন, যারা কম দামে এই তেল কিনত। নতুন সিদ্ধান্তের ফলে ভারত, জাপান এবং মালয়েশিয়া-এর মতো দেশগুলোও বেশি পরিমাণে তেল সংগ্রহের সুযোগ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে কিছু না বললেও জানিয়েছেন, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই সাময়িক ছাড় বৈশ্বিক মূল্যস্ফীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে না। বরং এর বাস্তবায়ন এবং অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ কতটা সম্ভব হবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
৭ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১০ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
