ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সাম্প্রতিক হামলা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর শীর্ষ নেতাদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি অবকাঠামোর সুরক্ষা এবং সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। দুই মাস আগে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর এবারই প্রথম উপসাগরীয় নেতারা সরাসরি বৈঠকে বসেন।
একজন জিসিসি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের একাধিক জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার পর সদস্য দেশগুলো সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
বৈঠকে কাতারের আমির, কুয়েতের ক্রাউন প্রিন্স, বাহরাইনের রাজা এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। তবে ওমানের অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। চলমান কূটনৈতিক অচলাবস্থার কারণে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কৌশলে নতুন সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হতে পারে।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১০ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৪ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
