ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র, জ্বালানি বাজারে অনিশ্চয়তা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতা নিয়ন্ত্রণে ইরানের কিছু তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, রফতানির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থানরত ইরানি তেল বিক্রির অনুমতি দিয়ে একটি স্বল্পমেয়াদি নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে জাহাজে আটকে থাকা তেল বাজারজাত করার সুযোগ তৈরি হবে।
বিশ্লেষকরা বলছেন, এটি দীর্ঘদিনের মার্কিন নীতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন। তবে এই সিদ্ধান্ত থেকে তাৎক্ষণিকভাবে বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে ইরান কিছুটা আর্থিক সুবিধা পেতে পারে, যা দেশটির জন্য নতুন তহবিল গঠনের সুযোগ তৈরি করতে পারে। তবে বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে এর কার্যকারিতা সীমিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
২০ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
২৩ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
