ইরানকে অস্ত্র দিলে চীন-রাশিয়ার জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে ওই দুই দেশের জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, চীন কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। এমনকি কোনো চীনা কোম্পানির মাধ্যমেও এ ধরনের কার্যক্রম পরিচালিত হবে না।
পোস্টে ট্রাম্প লেখেন, “প্রেসিডেন্ট শি বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে আমাকে বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবেন বা বিক্রি করবেন না। এই প্রতিশ্রুতির আওতায় চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় আস্থা রাখছি।”
তিনি আরও দাবি করেন, ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের আশ্বাস দিয়েছেন।
ট্রাম্প বলেন, “পুতিন বোঝেন যে আমি সরাসরি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করি না; আমি ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বিক্রি করি। তারা পূর্ণ মূল্য পরিশোধ করে এবং পরে সেই অস্ত্র কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে আমার কোনো ভূমিকা থাকে না।”
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ইরানের সম্ভাব্য অস্ত্র সরবরাহের প্রসঙ্গে সাধারণত চীন ও রাশিয়ার নাম সবচেয়ে বেশি আলোচিত হয়। তবে তার বিশ্বাস, এই দুই দেশ বর্তমানে এমন কোনো পদক্ষেপে জড়িত নয়।
তিনি সতর্ক করে বলেন, “যদি তারা তা করত, তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হতো। আমার বিশ্বাস, এটি তাদের নিজেদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।”
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে চীন, রাশিয়া বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১০ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৩ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
