আন্তর্জাতিক

ইরানকে লক্ষ্য করে বড় অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি পেন্টাগনের

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


ইরানকে লক্ষ্য করে বড় অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি পেন্টাগনের

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন বলেছেন, মার্কিন সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করা হবে।

ভার্জিনিয়ার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উপস্থিত ছিলেন।

ড্যান কেইন জানান, সেন্ট্রাল কমান্ডসহ যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর সব ইউনিট নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, “শত্রুরা যেন সংযমকে দুর্বলতা না ভাবে।”

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ বা মার্কিন সেনাদের ওপর কোনো হামলা হলে তার জবাব হবে “বিধ্বংসী”।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলপথে নিরপেক্ষ বাণিজ্য চলাচল বাধাগ্রস্ত করার অধিকার কোনো রাষ্ট্রের নেই। ইরান যদি মার্কিন বাহিনী বা বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালায়, তবে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

‘প্রজেক্ট ফ্রিডম’ ঘিরে উত্তেজনা

চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র “প্রজেক্ট ফ্রিডম” নামে একটি সামরিক উদ্যোগ চালু করেছে। এর আওতায় জ্বালানি ও বাণিজ্যিক জাহাজকে নৌবাহিনীর সুরক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে প্রণালিতে ইরানি নৌযান লক্ষ্য করে মার্কিন হামলার দাবি, পাশাপাশি একাধিক বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে আগুন লাগার ঘটনাও রিপোর্ট করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলছে এবং বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

৯ ঘন্টা আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

১৬ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

২২ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom