আন্তর্জাতিক

ইরানকে ‘পরাজয় মেনে নিতে’ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনায় অনড় তেহরান

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


ইরানকে ‘পরাজয় মেনে নিতে’ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনায় অনড় তেহরান

ছবি: সংগৃহীত


ইরানকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, অন্যথায় দেশটিকে আগের চেয়েও বেশি ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে। তবে এ হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা কোনো ধরনের আলোচনা নয়, বরং পাল্টা হামলা অব্যাহত রাখবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীআব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, তার সরকার যুদ্ধ বন্ধে কোনো আলোচনায় অংশ নেয়নি এবং এমন কোনো পরিকল্পনাও নেই। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের বদলে নিজেদের অবস্থানেই অটল থাকবে তেহরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি এক জ্যেষ্ঠ রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুদ্ধ কখন শেষ হবে সে সিদ্ধান্ত ইরান নিজেই নেবে। তবে তা নির্ভর করবে তেহরানের নির্ধারিত শর্তগুলো পূরণ হওয়ার ওপর। যদিও শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে-ইরান তাদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন অবস্থান তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিবক্যারোলিন লেভিট দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “আলোচনা চলছে”-যদিও এই দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান।

বিশ্লেষকরা বলছেন, একদিকে সামরিক চাপ ও হুঁশিয়ারি, অন্যদিকে আলোচনার দাবি-এই দ্বৈত কৌশলের মাধ্যমে ওয়াশিংটন ইরানকে কূটনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা করছে। তবে ইরানের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, বর্তমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা এখনো অনিশ্চিত।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১৪ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom