রাজনীতি

ইসি, নতুন সরকার ও বিএনপির প্রতি বিশেষ আহ্বান আমিরে জামায়াতের

৯ মাস আগে


ইসি, নতুন সরকার ও বিএনপির প্রতি বিশেষ আহ্বান আমিরে জামায়াতের

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির শফিকুর রহমান নির্বাচন কমিশন, আসন্ন নতুন সরকার, দল হিসেবে বাংলাদেশ জাতীয়তা দল (বিএনপি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে এবং জামায়াত ফলাফলকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানাচ্ছে। তবে জাতীয় ভোটের ফলাফল একটি জটিল বাস্তবতার কথাও তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি দাবি করেন, প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে বিএনপি জয়ী হলেও জামায়াত-নেতৃত্বাধীন জোট প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছে। বর্তমান ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতিতে অনেক ভোট যথাযথ মূল্যায়ন পায় না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ৫৩টি আসনে অল্প ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে এবং কয়েকটি আসন নির্বাচন কমিশনে পর্যালোচনাধীন রয়েছে। এসব ক্ষেত্রে আইনি কাঠামোর মধ্যেই পুনর্গণনা ও প্রতিকারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

গণভোটের ফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈধ ভোটের প্রায় ৬৮ শতাংশ সংস্কারের পক্ষে এসেছে, যা পরিবর্তনের একটি স্পষ্ট জাতীয় ম্যান্ডেট। নতুন সরকার এই ম্যান্ডেটকে সম্মান করবে এবং আইনের শাসন সমুন্নত রাখবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সহিংসতা, ভয়ভীতি বা অনিয়মের অভিযোগ উঠবে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের কথাও উল্লেখ করেন তিনি।

বিএনপি নেতৃত্বের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধানের বিধান মেনে দেশ পরিচালনা এবং আইন লঙ্ঘনকারী যে কোনো কর্মীকে পক্ষপাতহীনভাবে জবাবদিহির আওতায় আনা উচিত।

পোস্টের শেষাংশে তিনি শান্ত, সংযমী ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে এগিয়ে যেতে হবে।

 


নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের

৪০ মিনিট আগে


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

২০ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom