রাজনীতি

ইসলামী আন্দোলনের দৃষ্টিতে ডাকসু নির্বাচন: আগামী রাজনীতির দিশা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ইসলামী আন্দোলনের দৃষ্টিতে ডাকসু নির্বাচন: আগামী রাজনীতির দিশা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি মনে করেন, এই নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আগামী দিনের রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক দিক নির্ধারিত হবে। এজন্য তিনি ডাকসু নির্বাচনকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে চরমোনাই পীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি প্রশাসনকে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অঘটন রোধে পূর্বপ্রস্তুতি নিতে বলেছেন।

মুফতি রেজাউল করীম বলেন, অতীতে রাজবাড়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হাটহাজারীর ঘটনায় প্রশাসনের ভূমিকা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, কোনো অঘটন ঘটার পর তৎপরতা দেখানোর চেয়ে তা প্রতিরোধ করাই প্রশাসনের মূল দায়িত্ব হওয়া উচিত।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে পড়ালেখা ও গবেষণাকে প্রাধান্য দেওয়া উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যে ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে কাজ করবে।

মুফতি রেজাউল করীম ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

২ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২৩ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২৩ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom