রাজনীতি

ইসলামী আন্দোলনের সমর্থন পেতে চরমোনাই পীরের দরবারে ভিপি নুর

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ইসলামী আন্দোলনের সমর্থন পেতে চরমোনাই পীরের দরবারে ভিপি নুর

ছবি: সংগৃহীত


পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) আবারও চরমোনাই পীরের দরবারে দারস্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি প্রায় তিন ঘণ্টা সেখানে অবস্থান করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চরমোনাই দরবারে অবস্থানকালে ভিপি নুর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের সমর্থন চাওয়া হয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

এ সময় তিনি জোহরের নামাজ আদায় করেন এবং দরবারে মধ্যাহ্নভোজ গ্রহণ করেন। বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও চরমোনাই পীরের ভাই সৈয়দ এছাহাক আবুল খায়ের।

আবুল খায়ের বলেন, ‘ভিপি নুর নির্বাচনের জন্য পীর সাহেবের কাছে দোয়া চেয়েছেন। পীর সাহেব তাকে দোয়া করেছেন এবং বলেছেন—আপনিও আমাদের জন্য দোয়া করবেন।’ তবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে তিনি জানান।

ইসলামী আন্দোলনের আনুষ্ঠানিক সমর্থন চাওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সৈয়দ এছাহাক আবুল খায়ের বলেন, ‘ভোটের সময় দোয়া চাওয়ার অর্থই হলো সমর্থন চাওয়া। তবে আমাদের আমির সাহেব এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।’

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে ভিপি নুর বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হলেও একই আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের হাইকমান্ড চেষ্টা করেও তাকে প্রার্থিতা প্রত্যাহারে রাজি করাতে পারেনি।

স্থানীয় সূত্রগুলো জানায়, বিএনপির গলাচিপা ও দশমিনা উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী হাসান মামুনের পক্ষ নিয়েছেন। কেন্দ্রীয় বিএনপি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে হাসান মামুনকে বহিষ্কার এবং গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটি বাতিল করে। এর প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ‘শোকরানা’ আদায় করে মামুনের পক্ষে আরও শক্ত অবস্থান নেন।

অন্যদিকে ভিপি নুরের পক্ষে রয়েছেন বিএনপির আগের কমিটির পদবঞ্চিত একটি অংশ। এই বিভক্ত অবস্থানের কারণে ভোটের মাঠে ভিপি নুরকে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

এ অবস্থায় ইসলামী আন্দোলনের সমর্থন পাওয়ার চেষ্টা হিসেবে ভিপি নুরের চরমোনাই দরবারে যাওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হলেন মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক। তাঁকে এই আসনে ‘তৃতীয় শক্তি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের হিসাব অনুযায়ী তিনি ৩০ থেকে ৩৫ হাজার ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ভিপি নুরের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রশ্ন শুনে ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

উল্লেখ্য, ভিপি নুর এর আগেও ২০২৪ সালের ২৬ থেকে ২৮ নভেম্বর চরমোনাই দরবারের বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিয়েছিলেন। সে সময় তিনি বক্তৃতায় ইসলামপন্থি দলগুলোর মধ্যে নির্বাচনী জোট গঠনের আহ্বান জানান। তখন তাঁর দল গণঅধিকার পরিষদেরও ওই জোটে থাকার কথা ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি বিএনপির সমর্থনে প্রার্থী হন।


নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের

১ ঘন্টা আগে


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

২১ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom