রাজনীতি

ইসলামী আন্দোলনকে জোটে না রাখার খেসারত দিতে পারে জামায়াত: মাসুদ কামাল

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


ইসলামী আন্দোলনকে জোটে না রাখার খেসারত দিতে পারে জামায়াত: মাসুদ কামাল

ছবি: সংগৃহীত


সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জাতীয় নির্বাচনী জোটে রাখতে ব্যর্থ হলে জামায়াতে ইসলামীর ভোট কমে যেতে পারে। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের নিজস্ব ভোটভিত্তি রয়েছে এবং দলটিকে পাশে না পাওয়া জামায়াতের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দেবে।”

সম্প্রতি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-তে অংশ নিয়ে মাসুদ কামাল এই মন্তব্য করেন। তিনি বলেন, “জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকলে ক্ষমতাসীন দলের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয়। বিরোধী দল দুর্বল হলে সরকার মনে করে, পাঁচ বছরের ম্যান্ডেট পেয়েছে, যা ইচ্ছা তাই করা যাবে। ধরার বা বলার কেউ থাকবে না। এ ধরনের বাস্তবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও সৃষ্টি করে। তাই জনগণ সবসময় এমন বিরোধী দল কামনা করে, যারা সরকারকে চাপের মধ্যে রাখবে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভাবতে বাধ্য করবে।”

মাসুদ কামাল আরও উল্লেখ করেন, একসময় ধারণা করা হয়েছিল জামায়াত শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে কাজ করতে পারে। কিন্তু ইসলামী আন্দোলনকে জোটে ধরে রাখতে না পারায় সেই সম্ভাবনা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের সমর্থক ভোট উল্লেখযোগ্য। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনেও তারা ধারাবাহিকভাবে অংশ নিয়েছে। কিন্তু দীর্ঘ সময় নির্বাচনে সক্রিয় না থাকার কারণে নতুন ভোটারদের মধ্যে জামায়াতের প্রতীক ‘দাড়িপাল্লা’ পরিচিতি হারিয়েছে। বরং ‘হাতপাখা’ প্রতীক বেশি চিনে। ফলে ইসলামী আন্দোলন জামায়াতের জন্য কার্যকর পার্টনার হতে পারত।”

তিনি আরও জানান, জামায়াত প্রার্থী নির্বাচনকে কৌশলগতভাবে দেখছে। “যে ১৭৯টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে সম্ভাবনাময় আসনগুলোতে বেশি জোর দেওয়া হবে। যেখানে সম্ভাবনা কম, সেখানে শক্তি কমিয়ে কর্মী-সমর্থকদের সম্ভাবনাময় এলাকায় সরিয়ে নেওয়ার কৌশলও থাকতে পারে।”

এছাড়া মাসুদ কামাল পোস্টাল ব্যালট প্রসঙ্গেও নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তার মতে, কমিশনের অদক্ষতার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে জনগণের আস্থার সংকটও বাড়ছে।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

২ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১০ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১০ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom