রাজনীতি

ইসলামী ব্যাংক, জামায়াতের ভূমিকা ও মন্ত্রীদের অনুপস্থিতি: নানা ইস্যুতে সরব সংসদ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


ইসলামী ব্যাংক, জামায়াতের ভূমিকা ও মন্ত্রীদের অনুপস্থিতি: নানা ইস্যুতে সরব সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন কেবল আয়-ব্যয়, কর কিংবা বরাদ্দের চেনা বৃত্তে সীমাবদ্ধ থাকেনি। সদ্য সমাপ্ত বাজেট আলোচনায় দেশের ব্যাংক খাতের অস্থিরতা, ইসলামী ব্যাংকের পরিস্থিতি, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা, সংসদ অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি এবং প্রধানমন্ত্রীর বিদেশ সফরসহ নানা রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বেশ সরব ছিলেন সংসদ সদস্যরা।


​সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন শুরু হওয়া এই অধিবেশনে বাজেটের ওপর মোট ৪৮ ঘণ্টা ৫৪ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সম্পূরক বাজেটের ওপর ৩ ঘণ্টা ৩ মিনিট এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটের ওপর ৪৫ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে গত ৩০ জুন সংসদ কর্তৃক বাজেট পাস হলেও অধিবেশন এখনো সমাপ্ত হয়নি; আগামী ৭ জুলাই পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে।
​এবারের বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ মোট ২৯১ জন সংসদ সদস্য অংশ নেন। যার মধ্যে সরকারি দলের সদস্য ছিলেন ২০০ জন এবং বিরোধী দলের ৯১ জন।
​বাজেট নিয়ে সরকারি ও বিরোধী দলের দ্বিমুখী অবস্থান


​সংসদের কার্যবিবরণী পর্যালোচনায় দেখা যায়, বাজেট আলোচনায় সরকারি দলের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এবং প্রস্তাবিত বাজেটের ভূয়সী প্রশংসা করেন। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটকে তাঁরা বৃহৎ, জনকল্যাণমুখী এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিবান্ধব হিসেবে অভিহিত করেন। তাঁদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানোর প্রস্তাব সাধারণ মানুষকে স্বস্তি দেবে এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি মানুষের জীবনমান উন্নত করবে।
​অন্যদিকে, বিরোধী দলের সংসদ সদস্যরা এই বাজেটকে ‘অতি উচ্চাভিলাষী’ ও ‘ঋণনির্ভর’ বলে আখ্যা দিয়েছেন। তাঁরা উল্লেখ করেন, বড় আকারের বাজেট পেশ করার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর সঠিক বাস্তবায়ন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঋণের বোঝা হ্রাস, রাজস্ব আহরণ ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা না গেলে সাধারণ মানুষ বাজেটের সুফল পাবে না। এছাড়া, বিরোধী দল থেকে সুদমুক্ত ও জাকাতভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করা এবং অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাবও উত্থাপন করা হয়।


​স্বাস্থ্য খাত ও স্থানীয় উন্নয়ন
​আলোচনায় দেশের স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পায়। হাসপাতালের শয্যা ও বরাদ্দ বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানালেও জেলা ও উপজেলা পর্যায়ে তীব্র চিকিৎসক-সংকট এবং চিকিৎসাসেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। এর পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, স্থানীয় রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, টেকসই বাঁধ নির্মাণ ও কৃষি প্রকল্পের প্রয়োজনীয়তার কথা উঠে আসে সাংসদদের বক্তব্যে।
​একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে তুমুল বিতর্ক
​চলতি অধিবেশনে অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বর্তমান বিরোধী দল জামায়াতে ইসলামীর ভূমিকা। বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলামসহ একাধিক সদস্য একাত্তরে স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন।


​খোদ সরকারি দলের শীর্ষ পর্যায় থেকেও জামায়াতের তীব্র সমালোচনা করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্বাধীনতাযুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য দলটির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। এখনো সেই সুযোগ রয়েছে। একাত্তরের বিষয়ে স্পষ্ট অবস্থান নিলে জামায়াতের রাজনীতি করা সহজ হবে।” একই সঙ্গে তিনি এনসিপিকে ইঙ্গিত করে স্বাধীনতার বিরোধিতাকারী দলের সঙ্গে জোট করার নীতি পরিষ্কার করার আহ্বান জানান।
​স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে বলেন, “১৯৯০ ও ২০২৪ সালে আপনাদের (জামায়াত) কিছু ভূমিকার স্বীকৃতি আমরা দিই। কিন্তু ইতিহাসের যে অংশগুলো আপনাদের পক্ষে যায় না, সেগুলো ভুলে গেলে চলবে না।”


​এর জবাবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম সরাসরি একাত্তরের ভূমিকার ব্যাখ্যা না দিলেও পাল্টা প্রশ্ন তুলে বলেন, “জামায়াত না থাকলে দেশের এই রাজনৈতিক শূন্যতা কে পূরণ করবে?” একই সঙ্গে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে কি না-এমন প্রশ্নও তোলেন তিনি।
​সব মিলিয়ে, অর্থনৈতিক হিসাব-নিকাশের বাজেট অধিবেশনটি শেষ পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নানা গুরুত্বপূর্ণ বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী ৭ জুলাই অধিবেশন পুনরায় শুরু হলে অন্যান্য বিল ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে আরও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১৩ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom