বানিজ্য

ইসলামী ব্যাংকের ৫ হাজার কর্মকর্তার কর্মবিরতি: রবিবার থেকে কর্মসূচির ঘোষণা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ইসলামী ব্যাংকের ৫ হাজার কর্মকর্তার কর্মবিরতি: রবিবার থেকে কর্মসূচির ঘোষণা

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত প্রায় ৪০০ কর্মকর্তা এবং ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হওয়া প্রায় পাঁচ হাজার কর্মকর্তার পক্ষ থেকে সর্বাত্মক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রামের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কর্মস্থলে অনুপস্থিত থেকে এই কর্মবিরতি পালন করবেন।

কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চাকরিচ্যুতি ও ওএসডি প্রত্যাহার, অতীতে হওয়া হামলার বিচার এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং কাজে যোগ দেবেন না।

সংবাদ সম্মেলনে মো. হুমায়ুন সিকদার, এমদাদ হোসাইন, এবং মো. মোক্তার রসিদ বক্তব্য দেন। তাদের লিখিত বক্তব্য থেকে জানা যায়, বর্তমানে ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা একটি "অভূতপূর্ব মানবিক সংকটের" মধ্য দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি (কর্মস্থলে নিষ্ক্রিয়) করে রাখা হয়েছে। কর্মকর্তারা তাদের ওপর হওয়া হামলা, মারধর এবং এসব পদক্ষেপকে 'অন্যায্য ও অমানবিক' বলে দাবি করেছেন।

লিখিত বক্তব্যে তারা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন:

  • বিনা কারণে টার্মিনেট হওয়া কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল।
  • প্রহসনমূলক পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের ওপর চাপানো স্থানান্তর (পানিশমেন্ট ট্রান্সফার) অবিলম্বে বন্ধ করা।
  • গত সরকারের আমলে প্রদত্ত অবৈধ পদোন্নতির (প্রমোশন) তদন্ত।
  • বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি।
  • শর্ত আরোপ করে সকল প্রকার অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করা।
  • চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর চালানো মানসিক ও শারীরিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা।
  • বৃহত্তর চট্টগ্রামের সব কর্মকর্তাকে পুনরায় কর্মস্থলে ফিরিয়ে আনা।

কর্মকর্তারা জানান, তারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এবং সরকারের কাছে এসব দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের অভিযোগ, দুঃখজনকভাবে দাবিগুলো পূরণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তাদের দাবিগুলো মেনে নিতে সময় দেওয়ার পরও ন্যায়বিচার না পাওয়ায় তারা বাধ্য হয়ে সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যে, যতদিন না তাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত এই কর্মসূচি বলবৎ থাকবে।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১৯ ঘন্টা আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৫ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom