ইসরাইলের সঙ্গে সীমান্তরক্ষী তাবা শহর হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসরাইল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার পর ইসরাইল তার আকাশসীমা বন্ধ করায় মিশরের ছোট রিসোর্ট শহর তাবা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংবাদ সংস্থা মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তাবার সীমান্ত ক্রসিং হচ্ছে ইসরাইলি ও বিদেশি নাগরিকদের নিরাপদে দেশ ছেড়ে বা দেশে প্রবেশ করার প্রধান পথ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরাইল ও যুক্তরাষ্ট্রের প্রথম হামলার পর থেকে হাজার হাজার যাত্রী তাবা সীমান্ত ব্যবহার করে উভয় দিকের যাতায়াত করছেন। কেউ কেউ মিশরে প্রবেশ করে ইউরোপসহ অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট ধরছেন, আবার অনেক যাত্রী তাবার ছোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে ইসরাইলে পৌঁছাচ্ছেন। যাত্রীদের চাপ সামাল দিতে তাবা বিমানবন্দর আবার চালু করা হয়েছে।
প্রায় লোহিত সাগরের তীরে অবস্থিত শহরটি এখন ব্যস্ত ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে এবং আঞ্চলিক বিমান সংস্থাগুলোও ফ্লাইটের রুট পরিবর্তন করছে।
ইরাইলের আকাশসীমা বন্ধ হওয়ার একদিন পর ১ মার্চ ইসরাইলি বিমান সংস্থা আরকিয়া তাবা ও এথেন্সের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দেয়। পরে সংস্থাটি জানিয়েছে, ইউরোপের ছয়টি গন্তব্য থেকে তাবায় ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি একটি সাইপ্রিয়ট ও একটি গ্রিক এয়ারলাইনও কয়েকটি রুট চালাচ্ছে।
তবে নিরাপত্তার কারণে ইসরাইলের প্রধান বিমান সংস্থা এল আল তাবায় ফ্লাইট সরিয়ে নেওয়ার বিষয়ে বিবেচনা করলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
শুধু পর্যটন নয়, বর্তমান পরিস্থিতিতে তাবা শহর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১০ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
