ইসরায়েলের পথে প্রথমবার বিধ্বংসী 'নাসরুল্লাহ' ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলায় প্রথমবারের মতো ‘নাসরাল্লাহ’ নামে মাল্টি-ওয়ারহেড সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে পরিচালিত এ হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি জানায়, হামলার ৬৫তম দফায় নতুন উদ্ভাবিত ‘নাসরাল্লাহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা কদর সিরিজের উন্নত ও গাইডেড সংস্করণ। তাদের দাবি, এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আশদোদ ও হাইফা শহরের তেল শোধনাগার। এসব স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযানটি শুধু ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল না বলেও উল্লেখ করে আইআরজিসি। তাদের দাবি অনুযায়ী, সৌদি আরবের আল-খারজ বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাত-এর ফুজাইরা ও আল-জাফরা ঘাঁটিতেও কিয়াম, জুলফিকার ও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এসব ঘাঁটি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর লজিস্টিক সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং রিফুয়েলিং কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় এগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের সাম্প্রতিক আগ্রাসনের সরাসরি জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। একইসঙ্গে শত্রুপক্ষের পরাজয় না হওয়া পর্যন্ত এ ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
২২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
