আন্তর্জাতিক

ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

দখলদার ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

 তিনি জানিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষই ইসরায়েলি হামলায় আহত বা নিহত হয়েছেন। এই তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হতাহতের সংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তা আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামাসের সঙ্গে যুদ্ধ চলাকালীন হালেভি চলতি বছরের মার্চ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের কারণে মার্চ মাসে তিনি পদত্যাগ করেন। অবসর গ্রহণের পর গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে অনুষ্ঠিত এক কমিউনিটি মিটিংয়ে তিনি বলেন, গাজার ২২ লাখ মানুষের মধ্যে ২ লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছেন, যা মোট জনসংখ্যার ১০ শতাংশ।

দ্য গার্ডিয়ান সংবাদমাধ্যম শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, হালেভির এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। কারণ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যে হতাহতের সংখ্যা প্রকাশ করে, তার সঙ্গে এই তথ্যের মিল রয়েছে। যদিও ইসরায়েল বরাবরই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে ‘হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়’ বলে অভিহিত করে তাদের দেওয়া হতাহতের সংখ্যাকে প্রত্যাখ্যান করে এসেছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যকে নির্ভরযোগ্য বলে নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত ৬৪,৭১৮ জন নিহত এবং ১,৬৩,৮৫৯ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। সর্বশেষ শুক্রবারও ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের আলাদাভাবে চিহ্নিত করে তথ্য সরবরাহ করে না। তবে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, নিহতদের ৮০ শতাংশই বেসামরিক নাগরিক।


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

৮ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

১ দিন আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom