আন্তর্জাতিক

ইসরায়েলকে লক্ষ্য করে ফের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


ইসরায়েলকে লক্ষ্য করে ফের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত


ইরান আবারও ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নতুন করে এ হামলা চালানো হয়।

এর আগে এক ঘণ্টার ব্যবধানে অন্তত চার দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের দিকে ধেয়ে যেতে দেখা গেছে। এসব ক্ষেপণাস্ত্রের প্রতিটিতে একাধিক ছোট বোমা থাকে, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৭ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

৯ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১২ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom