ইস্তাম্বুলে ৫.০ মাত্রার ভূমিকম্প, ফের কেঁপে উঠল তুরস্ক
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২ অক্টোবর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুল ৫.০ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের পরপরই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারমারা সাগরে। এটি একটি বৃহৎ ফল্টলাইনের পাশে অবস্থিত, যা শহরটির প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য একটি ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত।
এর আগে গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের সিমাভেতে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেটির গভীরতা ছিল মাটি থেকে ৮ কিলোমিটার নিচে। ওই ভূমিকম্পের পর ৪.০ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়। তবে এই দুটি ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্ক একাধিক প্রধান ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ার কারণে দেশটি তীব্র ভূমিকম্পপ্রবণ। সাম্প্রতিক ইতিহাসে, ২০২৩ সালের শুরুর দিকে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১১টি প্রদেশের ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। একই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়াতেও প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়।
(সূত্র: রয়টার্স)
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ ঘন্টা আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
২ ঘন্টা আগে
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
১১ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
