আন্তর্জাতিক

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উৎপাদনে আপাতত রাজি নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ঘন্টা আগে


ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উৎপাদনে আপাতত রাজি নন ট্রাম্প

ছবি: সংগৃহীত


ইউক্রেনের ভেতরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম উৎপাদনের প্রস্তাব থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে প্রথমে ইতিবাচক অবস্থান নিলেও পরে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তিনি সেই অবস্থান পরিবর্তন করেন।

জুলাইয়ের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চান। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প নীতিগতভাবে এতে সম্মতি দিয়েছিলেন বলে জানা যায়।

তবে গত সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত আরেক বৈঠকে ট্রাম্প ওই প্রতিশ্রুতি থেকে সরে আসেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের পাশাপাশি টমাহক ক্ষেপণাস্ত্রও চেয়েছেন। এর মধ্যে প্যাট্রিয়ট প্রতিরক্ষামূলক এবং টমাহক আক্রমণাত্মক সক্ষমতার অস্ত্র।

তিনি বলেন, “মাঝে মাঝে আমাদের সবাইকেই অনেক বেশি সতর্ক ও বিচক্ষণ হতে হয়। উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তর অত্যন্ত সংবেদনশীল বিষয়। আন্তর্জাতিক রাজনীতিতে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে একসময় মিত্র হিসেবে বিবেচিত পক্ষ পরবর্তীতে ভিন্ন অবস্থান নিয়েছে।”

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার দূর, মাঝারি ও স্বল্পপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এসব হামলা প্রতিহত করতে ইউক্রেন বর্তমানে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।

বিশেষজ্ঞদের মতে, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহতে প্যাট্রিয়ট ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা প্রযুক্তিগুলোর একটি। তবে এ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পিএসি-৩ (PAC-3) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে প্রায়ই ভুগছে ইউক্রেন।

এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই দেশটির সরকার অভ্যন্তরীণভাবে প্যাট্রিয়ট সিস্টেম ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি এবং প্রযুক্তিগত সহযোগিতা চেয়ে আসছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে গেলেও উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে ওয়াশিংটন সতর্ক অবস্থান বজায় রেখেছে।


স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একটি নিরস্ত্রীকরণ রোডম্যাপে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে কার্যকর অগ্রগতি ছাড়া এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।সাম্প্রতিক এই অবস্থান সামনে আসার পর বিভিন্ন মহলে...

১৪ ঘন্টা আগে


শুভেন্দু অধিকারীকে হত্যাচেষ্টার অভিযোগে জইশ-সংশ্লিষ্ট সন্দেহভাজন গ্রেপ্তার
শুভেন্দু অধিকারীকে হত্যাচেষ্টার অভিযোগে জইশ-সংশ্লিষ্ট সন্দেহভাজন গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশের দাবি, হামিদ মন্ডল জইশ-ই-মোহাম্মদের একটি শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সঙ্গে সম্পৃক্ত। শুক্রবার সকালে বর্ধমান জেলা পুলিশ ও...

১ দিন আগে


‘ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা’
‘ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা’

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মাটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।শুক্রবার প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করে বলা...

১ দিন আগে


ওপিটি সুবিধায় ১ লাখ ডলার ফি বিবেচনায় ট্রাম্প প্রশাসন, উদ্বেগে আন্তর্জাতিক শিক্ষার্থীরা
ওপিটি সুবিধায় ১ লাখ ডলার ফি বিবেচনায় ট্রাম্প প্রশাসন, উদ্বেগে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগ পেতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে ১ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ২২ লাখ টাকা) ফি আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার আগ্রহ কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom