ইয়াসিন বুনুকে নিয়ে মুখ খুললেন নোরা, প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই মরক্কোর জাতীয় ফুটবল দলের তারকা গোলরক্ষক ইয়াসিন বুনু ও বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এ আলোচনা আরও জোরালো হয়। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন নোরা ফাতেহি। যদিও সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার করেননি, তবে ইয়াসিন বুনুর নাম শুনেই ক্যামেরার সামনে লাজুক প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
সম্প্রতি দুবাইয়ের জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘দ্য ক্রিস ফেড শো’-তে অতিথি হয়ে উপস্থিত হন নোরা। অনুষ্ঠানের সঞ্চালক সরাসরি ইয়াসিন বুনুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে নোরা হেসে বলেন,
“ওহ, হ্যাঁ! সে আমার খুব ভালো বন্ধু। আমি মনে করি, সে একজন অসাধারণ মানুষ।”
নোরার এই প্রতিক্রিয়ায় সঞ্চালক মজা করে তার লজ্জার কারণ জানতে চাইলে অভিনেত্রী আবারও ইয়াসিনের প্রশংসা করেন। তিনি বলেন,
“সে অসাধারণ একজন মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। আমি সবসময় তার সাফল্য উদযাপন করি।”
অনুষ্ঠানের একপর্যায়ে সহ-সঞ্চালক প্রীতি মালিক মন্তব্য করেন, “আমার মনে হয়, আপনাদের দুজনকে জুটি হিসেবে দারুণ মানাবে।” এ মন্তব্যে আরও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন নোরা। পরে তিনি জানান, ইয়াসিনের সঙ্গে তার পরিচয় অনেক দিনের হলেও গত কয়েক মাসে তাদের যোগাযোগ নতুন করে শুরু হয়েছে।
সম্প্রতি মরক্কোর কাসাব্লাঙ্কার এইন ডিয়াব এলাকায় নোরা ও ইয়াসিনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এছাড়া আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) টুর্নামেন্টে মরক্কোর ম্যাচ দেখতে গ্যালারিতেও উপস্থিত ছিলেন নোরা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।
তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা ইয়াসিন বুনু-কেউই প্রেমের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবুও রেডিও অনুষ্ঠানে নোরার লাজুক প্রতিক্রিয়া এবং ইয়াসিনকে নিয়ে তার অকপট প্রশংসা নতুন করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছে।
উল্লেখ্য, মরক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পরে কর্মজীবনের জন্য তিনি ভারতে আসেন এবং ‘বিগ বস’ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান। এরপর ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘সত্যমেভ জয়তে’ এবং ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’-সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রের গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি হিন্দি, কন্নড় ও তামিল ভাষার একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
১ দিন আগে
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
১ দিন আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
২ দিন আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
২ দিন আগে
