জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষের পথে
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন চলছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা রোববার (৭ ডিসেম্বর) রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীরা ছবি, স্বাক্ষর ও প্রশ্নপত্রের ভাষা পরিবর্তন সংক্রান্ত নির্দেশনাও সেখানে দেখতে পারবেন।
ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ইউনিটভিত্তিক:
- A, B, C, D ইউনিট: ৮০০ টাকা
- E ইউনিট: ৭০০ টাকা
- C1 ও আইবিএ-জেইউ ইউনিট: ৬০০ টাকা
অতিরিক্ত ১.২ শতাংশ সার্ভিস চার্জও দিতে হবে। অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ (শুক্র ও শনিবার ব্যতীত)। চূড়ান্ত সময়সূচি এবং সিটপ্ল্যান ju-admission.org ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।
যোগ্যতা:
- ২০২২ বা তার পরবর্তী সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ বিবেচনা করা হবে।
পরীক্ষা পদ্ধতি ও নম্বর:
- এমসিকিউ (MCQ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, OMR শিটে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কেটে নেওয়া হবে।
- সব ইউনিটে ৮০ নম্বরের পরীক্ষা, সময় ৫৫ মিনিট (OMR পূরণের জন্য অতিরিক্ত ৫ মিনিট)।
- পাস নম্বর: ন্যূনতম ৩৬ নম্বর (৪৫%)।
বিভিন্ন ইউনিটের নম্বর বণ্টন:
- A ইউনিট: বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থ ২২, রসায়ন ২২, ICT ৮
- B ইউনিট: বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫, যৌক্তিক বিশ্লেষণ ৫
- C ইউনিট: বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ও অন্যান্য ৪০
- C1 ইউনিট: বাংলা ১০, ইংরেজি ১০, সাধারণ জ্ঞান ২০, অন্যান্য ৪০
- D ইউনিট: বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪, জীববিজ্ঞান ৪৪
- E ইউনিট: ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, হিসাব ২০, ব্যবস্থাপনা ২০; বিজ্ঞান/মানবিক শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত/Analytical ২০, সাধারণ জ্ঞান ২০
- আইবিএ-জেইউ: বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical aptitude & IQ ৩০, সাম্প্রতিক/বিশ্লেষণমূলক ১৫
ছবি, স্বাক্ষর ও প্রশ্নপত্রের ভাষা পরিবর্তনের জন্য ১৩ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য। প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিশেষ সহায়তার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানের মাধ্যমে আবেদন করতে পারবেন।
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...
১ দিন আগে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
৫ দিন আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
৬ দিন আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৮ দিন আগে
