রাজনীতি

জাকাত নিয়ে তাচ্ছিল্য: নিলোফার মনির ক্ষমা দাবি ইসলামী আন্দোলনের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


জাকাত নিয়ে তাচ্ছিল্য: নিলোফার মনির ক্ষমা দাবি ইসলামী আন্দোলনের

ছবি: সংগৃহীত


জাকাত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি-র কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার রাজধানীর পুরানা পল্টনে দলটির ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় এ দাবি জানান সংগঠনটির সহকারী মহাসচিব ও মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’

বক্তব্যে তিনি বলেন, জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি—এটি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা চরম অপরাধ ও নিন্দনীয়। এমন মন্তব্যে দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জাকাত একটি ফরজ ইবাদত, যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে চাঁদাবাজি হারাম ও জুলুম—এ দুটির তুলনা করাকে তিনি ‘ইসলামের বিরুদ্ধে ধৃষ্টতা’ হিসেবে আখ্যা দেন।

ক্ষমা চাওয়ার আহ্বান

মাওলানা কাইয়ূম বলেন, এ ধরনের মন্তব্যের জন্য এমপি মনিকে জাতির কাছে প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।

মহিলা শাখার প্রতিক্রিয়া

সংগঠনটির মহিলা শাখাও পৃথক বিবৃতিতে একই দাবি জানিয়ে বলেছে, জাকাত ইসলামের মৌলিক বিধান এবং কোরআনে এর গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে। এ ধরনের মন্তব্যকে তারা ‘অগ্রহণযোগ্য’ ও ‘নির্বুদ্ধিতা’ বলে উল্লেখ করেন।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

৪ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৭ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom