রাজনীতি

জামায়াত এমপির উপস্থিতি ঘিরে পূর্বধলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বর্জন মুক্তিযোদ্ধাদের

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


জামায়াত এমপির উপস্থিতি ঘিরে পূর্বধলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বর্জন মুক্তিযোদ্ধাদের

ছবি: সংগৃহীত


নেত্রকোনা-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য মাসুম মোস্তফা-এর উপস্থিতি ঘিরে পূর্বধলা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান বর্জন করেছেন একাংশের বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পূর্বধলা উপজেলার জগত মনি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে জামায়াত-সমর্থিত এমপি উপস্থিত থাকবেন-এমন খবরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কিছু সদস্য অংশগ্রহণ থেকে বিরত থাকেন।

পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন জানান, কমান্ডের নির্দেশেই তারা অনুষ্ঠান বর্জন করেন। বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান বলেন, “জামায়াতকে স্বাধীনতাবিরোধী শক্তি মনে করি। তাদের উপস্থিতিতে আমরা কোনো কর্মসূচিতে অংশ নিতে পারি না।”

তিনি আরও জানান, বিষয়টি আগে থেকেই প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তবে পরবর্তীতে এমপি অনুষ্ঠানস্থল ত্যাগ করলে প্রশাসনের অনুরোধে তারা পরবর্তী আয়োজনে অংশ নেন এবং সম্মাননা গ্রহণ করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, “সব মুক্তিযোদ্ধা অনুপস্থিত ছিলেন না। কয়েকজন সকালে অংশ নেননি, তবে কুচকাওয়াজ শেষে তারা যোগ দেন।” তিনি আরও জানান, মূল অনুষ্ঠানে এমপি উপস্থিত ছিলেন না।

এদিকে এমপি মাসুম মোস্তফা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির একটি অংশ তার অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। “আমি প্রশাসনকে আগেই জানিয়েছিলাম সব কর্মসূচিতে অংশ নেব। তবে একটি গ্রুপ বয়কট করায় পরিস্থিতি বিবেচনায় আমি সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকিনি,”-বলেন তিনি।

ঘটনাটি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৫ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২০ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২১ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom