জামায়াত-এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের ‘বাচ্চারা’-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকারপ্রধান নিজেই নাকি স্বীকার করেছেন যে তারা তাকে ক্ষমতায় বসিয়েছে। সেই কারণেই জামায়াত ও এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল সংলগ্ন মোতালেব প্লাজায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির এই বর্ষীয়ান নেতা।
মির্জা আব্বাস বলেন, “একটি দল এখনো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। পুরোনো শকুনরা তখন যেমন দেশকে মানেনি, এখনও মানে না। তারা সকাল-বিকাল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে।”
তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে ভোট ব্যাহত করার চেষ্টা করছে। এই চক্র নতুন নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
ড. ইউনূসের বিষয়ে পুনরায় মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, “ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা—এনসিপি। সরকারপ্রধান নিজেই বলেছেন, ওরাই তাকে বসিয়েছে। তাই এখন ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত আর এনসিপি।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা জামায়াতের লোকজন জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। পাশাপাশি কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করেছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে।”
ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, “আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি। একটি পক্ষ ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। বিএনপি একটি জাতীয়তাবাদী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক—এই সত্যটা তারা মানতে পারে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা ও ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা তা মেনে নেব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরব।”
বিরোধীপক্ষের উদ্দেশে অভিযোগ তুলে তিনি বলেন, “ওরা চায় আমি কোথাও গণ্ডগোল করি। কিন্তু আমি তা করব না। নির্বাচনের আগে কোনো গণ্ডগোল করতে চাই না। প্রয়োজন হলে নির্বাচনের পর করব।”
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৪ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৪ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৫ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৬ ঘন্টা আগে
