রাজনীতি

জামায়াত খুব কৌশলী দল, তবে জনগণকে বোকা ভাবিস না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


জামায়াত খুব কৌশলী দল, তবে জনগণকে বোকা ভাবিস না: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অত্যন্ত কৌশলী দল উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ধারাবাহিকভাবে অপপ্রচার চালায়, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এবং পরিকল্পিতভাবে চরিত্র হনন করে। তবে তিনি স্পষ্ট করে বলেন, জনগণকে তিনি বোকা মনে করেন না, জনগণ অনেক সচেতন ও চালাক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

নির্বাচন নিরপেক্ষ হবে কি না- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কিছুটা শঙ্কা থাকলেও অতীতের মতো বড় ধরনের নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবার হবে না বলেই তিনি আশা করছেন। তিনি বলেন, “আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।”

ফলাফল গ্রহণযোগ্যতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় জনগণের রায়কে সম্মান করে এসেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মাত্র ৩০টি আসন পেলেও দলটি সংসদে যোগ দিয়েছিল। এবার তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

প্রতিপক্ষের নির্বাচনী প্রস্তুতি নিয়ে শঙ্কিত কি না- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো প্রতিপক্ষকে দুর্বল হিসেবে বিবেচনা করে না। “প্রতিপক্ষ যেমনই হোক, আমরা তাকে শক্তিশালী মনে করেই নির্বাচনী প্রচারণা পরিচালনা করি,” বলেন তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলীয় অন্যান্য নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৮ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom