জামায়াত ক্ষমতায় এলে দরিদ্র মানুষকে হাত পাততে হবে না : ডা. খালিদুজ্জামান
সাইফুল ইসলাম, নগর প্রতিনিধি
কর্মসংস্থান সামগ্রী বিতরণ করছেন ডা.এসএম খালিদুজ্জামান
ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, “জামায়াত ক্ষমতায় এলে মানুষকে আর দান বা ত্রাণের ওপর নির্ভরশীল থাকতে হবে না। আমরা পরিকল্পিত কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করতে চাই।”
সোমবার (১৮ নভেম্বর) গুলশান পশ্চিম থানার উদ্যোগে কড়াইল এরশাদ নগর মাঠে, বেকারত্ব দূরীকরণ ও স্ব-উদ্যোগে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আয়োজিত ভ্যান গাড়ি, ভ্রাম্যমান দোকান ও চায়ের স্টল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশে কোটি কোটি যুবক বেকার, যাদের সঠিক পথে কাজে লাগানো গেলে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি পাবে। রাসূল (সাঃ) একজন মানুষকে সাহায্যের জন্যে হাত পাততে না দিয়ে নিজের স্বাবলম্বী হওয়ার উপায় তৈরি করে দিয়েছিলেন। আমরাও ঠিক সেই পথে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই।”

অনুষ্ঠানে ২০টি পরিবারকে ভ্যান গাড়ি ও ভ্রাম্যমান দোকান সামগ্রী, ৩০টি পরিবারকে চায়ের স্টল সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী এবং ৬০ জন নবজাতককে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও গুলশান পশ্চিম থানা জামায়াতের আমীর মোঃ মাহমুদুর রহমান আজাদ। সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আসন নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আব্দুল মান্নান এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৮ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৯ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৭ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
