জামায়াত মুনাফেকের দল এদের কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে নাঃ মিন্টু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী মুনাফেকের দল। তিনি দৃঢ়ভাবে বলেন, “এই মুনাফেকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি, ততদিন তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু অভিযোগ করে বলেন, “জামায়াত সবসময় মানুষের পেছনে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। তারা এই দেশের কোনো উন্নয়ন করবে না, বরং দেশকে সিরিয়া ও লেবাননের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না, তারা চায় মারামারি ও অশান্তি। তারা মিথ্যা বলে, মুনাফেকি করে এবং সুযোগসন্ধানী রাজনীতিতে বিশ্বাসী।”
তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার আকুল আবেদন—কোনোদিন যেন জামায়াতে ইসলামীর কেউ এই এলাকায় একটা মেম্বারও হতে না পারে। তারা সুযোগ পেলেই অন্যকে বাদ দিয়ে নিজেরাই ক্ষমতায় বসে যাবে। এটা শয়তানি ও সুযোগসন্ধানী চিন্তার বহিঃপ্রকাশ। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না।”
বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মিন্টু বলেন, “আজ আপনাদের কাছে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য। ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা যায় এবং তারেক রহমান যদি সরকারপ্রধান হন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বোঝান, যেন ১২ তারিখে ধানের শীষে একটি ভোট দেন। আমাকে একটি সুযোগ দিন—আমি সেই সুযোগের সৎ ব্যবহার করব।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৭ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
