জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মুফতি ফয়জুল করীমকে সমর্থন
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৫ (সদর ও সিটি) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের প্রতি প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার আগে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের কাছে তিনি লিখিত আবেদন জমা দেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফল হিসেবে তারা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের কোনো স্থান থাকবে না।
তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চরমোনাইয়ের সম্মান রক্ষা ও ইসলামী শক্তির বৃহত্তর ঐক্যের স্বার্থে বরিশাল–৫ আসনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, এখন থেকে বরিশাল–৫ আসনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে তাকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল–৫ আসনে জামায়াত প্রার্থীর সরে দাঁড়িয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ভোট ভাগাভাগির সম্ভাবনাও কমবে বলে তারা মনে করছেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৬ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৬ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৪ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
