জামায়াত-শিবিরের মাথা উঁচু করে রাজনীতি করার সুযোগ নেই: আবিদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরাই সর্বপ্রথম করেছে।
তিনি বলেন, “বাংলাদেশের মাটি আপনাদের স্বীকার করে না। মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অপসংস্কৃতির রাজনীতি শুরু করেছেন। এই অপসংস্কৃতির রাজনীতি শুরু করে আপনারা এর ধাক্কা নিতে পারবেন না।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবিদুল ইসলাম খান বলেন, “এই মাটিতে বসে আপনারা বাংলাদেশপন্থিদের প্রতি আঙুল তুলছেন। মাথা উঁচু করে বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো সুযোগ নেই।” তিনি আরও অভিযোগ করেন, “মহান মুক্তিযুদ্ধের সময় আপনারা আমাদের নারীদের ওপর নির্যাতন চালিয়েছেন, বাংলাদেশের মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছেন। এই ইতিহাস কি মিথ্যা? আন্তর্জাতিকভাবেই এরা রাজাকার হিসেবে স্বীকৃত।”
তিনি বলেন, “আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। ভেবেছিলাম হয়তো সুস্থ রাজনীতির সূচনা হবে। কিন্তু আপনারা আবার নোংরা রাজনীতি শুরু করেছেন। এর শেষটা আপনাদেরই দেখতে হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১৩ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১৪ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২২ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
