রাজনীতি

জামায়াত-শিবিরকে মোকাবিলায় একা ছাত্রদলই যথেষ্ট: রাকিবুল ইসলাম রাকিব

অনলাইন ডেস্ক

১ মাস আগে


জামায়াত-শিবিরকে মোকাবিলায় একা ছাত্রদলই যথেষ্ট: রাকিবুল ইসলাম রাকিব

ছবি: সংগৃহীত


ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “জামায়াত ও ছাত্রশিবিরকে মোকাবিলা করতে একা ছাত্রদলই যথেষ্ট। আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা বিএনপির প্রয়োজন হবে না।”

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার অভিযোগ, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে সেখানে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে এবং রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাকে সমর্থন করেছেন এবং ছাত্রদলকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি জামায়াতের শীর্ষ নেতারাও এ ঘটনার পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রশিবির সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল। তবে ছাত্রদল দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করেছে এবং কোনো চাপের মুখে পিছু হটবে না।

তিনি বলেন, জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সদস্যের উপস্থিতিতে ছাত্রদলের নেতারা সংযত আচরণ করেছিলেন। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় সংঘর্ষের সৃষ্টি হয়।

ঢাকা কলেজের একটি ঘটনার উল্লেখ করে রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রশিবিরের এক নেতা ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতাকে হুমকি দিয়েছেন। তবে তিনি দাবি করেন, শুধু হুমকি দিলেই হবে না, তা বাস্তবায়নের সক্ষমতাও থাকতে হবে।

তিনি আরও বলেন, বুধবারও রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রকাশ্যে লাঠি, পাইপ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের খবর তারা পেয়েছেন।

রাকিবুল ইসলাম বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলছি, জামায়াত ও ছাত্রশিবিরকে মোকাবিলা করার জন্য একা ছাত্রদলই যথেষ্ট। আমার যুবদল লাগবে না, স্বেচ্ছাসেবক দল লাগবে না, বিএনপিও লাগবে না। শুধু ছাত্রদলই যথেষ্ট।”

তিনি সতর্ক করে বলেন, যদি ছাত্রশিবির অস্ত্রের প্রদর্শন, হুমকি ও ‘মব’ সংস্কৃতির রাজনীতি অব্যাহত রাখে, তাহলে তার পরিণতি তাদের ভোগ করতে হবে।

তবে একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রদল সারা দেশের নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছে। জুলাই-আগস্টের স্মৃতিবিজড়িত এই সময়ে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করে কাউকে রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ দিতে চায় না ছাত্রদল বলেও উল্লেখ করেন তিনি।

 

 

 


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৩ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom