রাজনীতি

জামায়াতে ইসলামী একটি সংখ্যালঘু গোষ্ঠীর দল: কামরুল হুদা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


জামায়াতে ইসলামী একটি সংখ্যালঘু গোষ্ঠীর দল: কামরুল হুদা

ছবি: সংগৃহীত


কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা বলেছেন, জামায়াতে ইসলামী একটি সংখ্যালঘু গোষ্ঠীর সংগঠন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। তারা কখনোই জনগণের দল হতে পারেনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠ এবং জগন্নাথদিঘি ইউনিয়নের পায়ের খোলা স্কুল মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, “৫ আগস্টের পর জামায়াত খারাপ লোকদের নিয়ে তথাকথিত যুবক বিভাগ গঠন করেছে। অথচ তাদের কোনো শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নেই। জামায়াতে ইসলামী জনগণের দল নয়, এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর দল।”

তিনি আরও বলেন, “জামায়াতের সংগঠনে হিন্দু ভাই-বোনদের অন্তর্ভুক্ত করার কোনো নজির নেই। তাহলে তারা কীভাবে সর্বজনীন জনগণের দল দাবি করে?”

নারী অধিকার প্রসঙ্গে বিএনপি প্রার্থী বলেন, “জামায়াত কখনোই নারীদের সম্মান দেয়নি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে আমাদের মা-বোনদের তুলে দিয়েছে তারা। জামায়াত নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়।”

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “জামায়াত নির্বাচনে এলেও তাদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা চালু করা হবে। তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করা হবে।”

তিনি দাবি করেন, “বিএনপির হাতেই দেশ নিরাপদ। তাই আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন।”

শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন শাখাওয়াত হোসেন মিঠু ও সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরাজি লাল্টু, শাহ আলম, উপদেষ্টা ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ আরও অনেকে।

অন্যদিকে, জগন্নাথদিঘি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা। সভায় আরও বক্তব্য দেন চৌদ্দগ্রাম পৌরসভা মহিলা দলের মরিয়ম সুলতানা শিখা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলাইমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, সদস্য মোখলেছুর রহমান রানা এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী।

উভয় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

১২ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

১৪ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom