রাজনীতি

জামায়াতের বায়তুল মাল কার্যক্রম নিয়ে বিএনপি নেতার মন্তব্য ঘিরে আলোচনা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


জামায়াতের বায়তুল মাল কার্যক্রম নিয়ে বিএনপি নেতার মন্তব্য ঘিরে আলোচনা

ছবি: সংগৃহীত


জামায়াতে ইসলামীর বায়তুল মাল (আর্থিক তহবিল) কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। সোমবার (৪ মে) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দলটির চাঁদা সংগ্রহ পদ্ধতি ও ধর্মীয় ব্যাখ্যা ব্যবহার নিয়ে সমালোচনা করেন।

স্ট্যাটাসে রাশেদ খান দাবি করেন, ইসলাম ও ধর্মীয় আবেগ ব্যবহার করে মানুষকে প্রভাবিত করে চাঁদা সংগ্রহ করা হলে তা “ধোঁকাবাজি বা চাঁদাবাজির” শামিল হতে পারে। তিনি লেখেন, “বায়তুল মালের মাসিক চাঁদা না দিলে দল টিকবে না—এ ধরনের বক্তব্য নিয়ে প্রশ্ন আছে।”

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি ইসলামী আদর্শ বা শরিয়া আইন বাস্তবায়নের রাজনীতি করতে চায়, সেটি তাদের রাজনৈতিক অধিকার। তবে ধর্মের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের পদ্ধতি শরিয়াসম্মত কি না—সে প্রশ্নও তিনি তোলেন।

স্ট্যাটাসে তিনি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যের প্রসঙ্গও উল্লেখ করেন, যেখানে জামায়াতে ইসলামীকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্যের ভিডিও নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। ওই ভিডিওতে বায়তুল মালের চাঁদা প্রসঙ্গে করা মন্তব্যকে তিনি বিতর্কিত হিসেবে উল্লেখ করেন।

রাশেদ খান তার পোস্টে অভিযোগ করেন, দল পরিচালনার জন্য ধর্মীয় রেফারেন্স ব্যবহার করে অর্থ সংগ্রহের এমন পদ্ধতি “ইসলামের সঙ্গে কপটতা” তৈরি করতে পারে।

তার বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামের নাম ব্যবহার করে কোনো ধরনের বিভ্রান্তিকর কার্যক্রম গ্রহণ করা উচিত নয় এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

৫ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৭ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom