রাজনীতি

জামায়াতের বিক্ষোভকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


জামায়াতের বিক্ষোভকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

গাজায় ত্রাণবাহী জাহাজে আক্রমণ, হামলা এবং বিশ্বের মানবাধিকারকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়ায় রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ (শুক্রবার) পল্টন মোড় এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে। পল্টন মোড়ে পুলিশের আর্মড পার্সোনাল কার (এপিসি) ও একটি জলকামান ভ্যান মোতায়েন করা হয়েছে। বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি গেটে বেশ কয়েকজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে পুলিশ সদস্যরা মসজিদে আসা মুসল্লিদের ব্যাগ পরীক্ষা করছেন। তবে যারা খালি হাতে আসছেন, তারা কোনো বাধা ছাড়াই মসজিদ এলাকায় প্রবেশ করতে পারছেন। পুলিশ সূত্র জানিয়েছে, নিরাপত্তার জন্য পুরো এলাকাতেই বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।

বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে বাদ জুমা সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এতে সভাপতিত্ব করবেন। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশ সরকার ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে। ঢাকা এই ঘটনাকে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে অভিহিত করেছে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৫ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৫ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৩ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom