জামায়াতের বিরুদ্ধে বলতে গিয়ে ‘যাকাত-ফেতরার চেয়ে চাঁদাবাজিকে বেটার’ বললেন বিএনপি নেত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজনৈতিক টকশোতে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেত্রীর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দলটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, “চাঁদাবাজি যাকাত-ফেতরার চেয়ে বেটার”-এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ‘৭১-এর জামায়াত বনাম এখনকার জামায়াত’ শীর্ষক আলোচনায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর অবস্থান নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এই বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত জামায়াতের নেতা মুহাম্মদ আবদুল মান্নান ‘চাঁদাবাজি’ প্রসঙ্গ উত্থাপন করলে তার জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, চাঁদাবাজির জন্য শাস্তির বিধান রয়েছে, কিন্তু ধর্মীয় অর্থ ব্যবহারের নামে অনিয়ম হলে তা আরও গুরুতর। তিনি অভিযোগ করেন, জামায়াত যাকাতের অর্থ ব্যবহার করে সংগঠন পরিচালনা করে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “চাঁদাবাজির তো শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। কিন্তু আপনারা যেটা করছেন, সেটা সম্পূর্ণ অন্যায়।” এছাড়া তিনি আরও অভিযোগ তোলেন, জামায়াত বিভিন্ন আর্থিক খাতে প্রভাব বিস্তার করে “সামন্তবাদী” আচরণ করছে।
এদিকে, তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে অপ্রাসঙ্গিক ও বিতর্কিত মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করলেও ধর্মীয় বিষয়কে ঘিরে এমন মন্তব্য সংবেদনশীলতা তৈরি করতে পারে। তাই এ ধরনের বক্তব্য ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
২৩ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
২৩ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
