জামায়াতের প্রদর্শনীতে জুলাই আন্দোলনে আবিদের ভূমিকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের ভূমিকা উঠে এসেছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন আবিদ। সে সময় তার মুখে উচ্চারিত ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ কথাটি আন্দোলনকারীদের মধ্যে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে।
প্রদর্শনীতে জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছবি, ভিডিও ও ঘটনার পাশাপাশি আবিদের সেই সময়কার বক্তব্যের ভিডিওও দেখানো হয়। এতে আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এবং তাদের ভূমিকার বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এদিকে প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও স্বাধীনতার ঘোষক হিসেবে পরিচিত জিয়াউর রহমানের ভূমিকার উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং এর বিরুদ্ধে মানুষের আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমানকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা করা হয়নি বলেই প্রদর্শনীতে তাঁর ভাষণ বা ভূমিকা অন্তর্ভুক্ত করা হয়নি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে, তা স্বীকার করে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। প্রদর্শনীতে ইতিহাসকে নির্মোহ ও বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি
সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের
সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জাতির সংকটময় সময়ে সঠিক দিকনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনের মাধ্যমে সমাজ...
৫ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের
৫ ঘন্টা আগে
দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। দ্রুত সনদ বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)...
৭ ঘন্টা আগে
দেশ ছাড়ার পর এক বছর ‘ট্রমায়’ ছিলেন আসাদুজ্জামান খান কামাল
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ ছাড়ার পর প্রায় এক বছর তিনি ‘ট্রমার’ মধ্যে ছিলেন। দেশে ফিরে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।শনিবার প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিজের পলাতক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।...
৮ ঘন্টা আগে
