রাজনীতি

জামায়াতের ‘শ্যাডো কেবিনেট’ গঠনের প্রস্তুতি, ভাইরাল তালিকা ‘ভুয়া’

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


জামায়াতের ‘শ্যাডো কেবিনেট’ গঠনের প্রস্তুতি, ভাইরাল তালিকা ‘ভুয়া’

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে ‘শ্যাডো কেবিনেট’ বা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলীয় সংসদ সদস্য, সিনিয়র নেতা এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে মন্ত্রণালয়ভিত্তিক এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। এটি চূড়ান্ত করতে আরও এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত ছায়া মন্ত্রিসভার তালিকাকে ‘সম্পূর্ণ ভুয়া’ বলে দাবি করেছেন তিনি। ওই তালিকায় দলটির আমির ডা. শফিকুর রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হয়।

জুবায়ের বলেন, “এখনো কোনো তালিকা চূড়ান্ত হয়নি। একটি টিম কাজ করছে, তারা প্রস্তাবনা দেবে। অনুমোদনের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির গত ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনার কথা জানান।

একই সময় জাতীয় নাগরিক পার্টি-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ও এ ধরনের উদ্যোগের কথা উল্লেখ করেন, যেখানে ছায়া মন্ত্রিসভাকে সরকারের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার একটি কাঠামো হিসেবে তুলে ধরা হয়।

সূত্র মতে, ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭ জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিকল্প নীতি প্রস্তাবের লক্ষ্যে এই ছায়া মন্ত্রিসভা কাজ করবে।

সংসদীয় গণতন্ত্রে ‘শ্যাডো কেবিনেট’ হলো বিরোধী দলের একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে। এটি সরকারের সিদ্ধান্তের সমালোচনা, বিকল্প নীতি প্রস্তাব এবং জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশে এই ব্যবস্থা প্রচলিত।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকায় ২৮টি মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করা হলেও, এতে জোটের অন্যান্য শরিকদের প্রতিনিধিত্ব না থাকায় তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন, এই তালিকার সঙ্গে দলটির চলমান প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই।


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

৩ ঘন্টা আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

৮ ঘন্টা আগে


‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...

৮ ঘন্টা আগে


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom