রাজনীতি

জামায়াতের সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে: সামান্তা শারমিন

৭ মাস আগে


জামায়াতের সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে: সামান্তা শারমিন

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা আসন সমঝোতা করলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কতা জানান।

সাম্প্রতিক সময়ে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার দলটির ৩০ জন কেন্দ্রীয় নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দেন।

এ প্রেক্ষাপটে দেওয়া ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, জামায়াতে ইসলামী একটি অনির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র এবং তাদের সঙ্গে রাজনৈতিক সহযোগিতা বা সমঝোতা এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি জামায়াতের নেতারা বলেছেন—যারা ‘জুলাইয়ের স্পিরিট’ ও বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনার সঙ্গে একমত, কেবল তারাই জোটে আসতে পারে।

তার ভাষ্যে, এনসিপির রাষ্ট্রকল্প, রাজনৈতিক দর্শন ও মূলনীতি জামায়াতের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা—এই তিনটি মূল ভিত্তিতে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক মিত্রতা সম্ভব নয় বলে তিনি মত দেন।

সামান্তা শারমিন আরও লেখেন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার দাবি তুলে সংসদীয় সংস্কার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল জামায়াত। এ কারণেই দলের আহ্বায়ক আগেই ঘোষণা দিয়েছিলেন, সংস্কারের পক্ষে নয়—এমন কোনো দলের সঙ্গে জোট করা হবে না। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জুলাই পদযাত্রার পর এনসিপি ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় এবং সারাদেশ থেকে প্রার্থী আহ্বান করে।

তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোটের সমালোচনা করা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই যে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা হয়েছে, সেটিকেই তিনি সঠিক মনে করেন। তার মতে, বিএনপি বা জামায়াত—যেকোনো পক্ষের সঙ্গে জোট করাই এনসিপির নীতিগত অবস্থান থেকে সরে যাওয়ার শামিল হবে।


ছাত্রদলের পাশে দাঁড়ালেন যুবদল নেতা নয়ন
ছাত্রদলের পাশে দাঁড়ালেন যুবদল নেতা নয়ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে ক্যাম্পাসের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও। বিকেলের দিকে সেখানেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে

১ ঘন্টা আগে


হাসপাতালেও হামলার অভিযোগ: জবিতে সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা
হাসপাতালেও হামলার অভিযোগ: জবিতে সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির, ছাত্রশক্তি ও জকসু নেতাদের ওপর হামলার ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপরও হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসুর নেতারা।তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত হয়ে হাসপাতালে...

১ ঘন্টা আগে


ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’
ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তবে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের

১ ঘন্টা আগে


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom